উত্তর দিনাজপুর জেলায় কলকাতায় কালিয়াগঞ্জ ভবন গড়ার উদ্যোগ নিল পুরপ্রধান জমির বন্দোবস্ত সহ একাধিক ইস্যূ নিয়ে তৃনমূল সাংসদ তথা সংগঠনের যুব সভাপতি অভিষেক বন্ধ্যোপাধ্যায়ের সাথে একান্ত বৈঠক করলেন পুরপ্রধান কার্তিক পাল। সোমবার দুপুরে শিলিগুড়িতে সাকিট হাউসে এই বৈঠ হয়। ২০১৬ সালের আগষ্ট মাসে কালিয়াগঞ্জ পুর ক্ষমতা তৃনমূলের হাতে আসার পর থেকে যে ব্যাপক উন্নয়নের কর্মযঙ্গ চলেছে, তা আরোও এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে অভিষেক বাবুর দারস্ত হলেন পুরপ্রধান। সোমবার কালিয়াগঞ্জ পুরপ্রধান কার্তিক বাবুর সাথে বৈঠক করে উন্নয়ন ইস্যূতে সমস্ত সহযোগিতার আশ্বাস দিয়ে তা স্পষ্ট করে দিয়েছে অভিষেক বাবু। কালিয়াগঞ্জ উন্নয়ন নিয়ে বৈঠক করার প্রসঙ্গে পুরপ্রধানের কাছ থেকে জানাগিয়েছে সার্বিক উন্নয়ন নিয়ে কথা হলেও মূল বিষয় প্রসঙ্গে ছিল কালিয়াগঞ্জে কলকাতা ভবন গড়তে জমির বন্দোবস্ত। কারন চিকিৎসা, পড়াশুনা সহ নানা কাজে প্রতিদিন কালিয়াগঞ্জ থেকে প্রচুর মানুষ যায় কলকাতায়। সেখানে গিয়ে নিশ্চিত আস্থানার ব্যবস্থা করতে যথেষ্ট সমস্যায় পড়তে হয় সকলকে। এই অসুবিধার দূর করতে কালিয়াগঞ্জে কলকাতা কালিয়াগঞ্জ ভবন গড়ার প্রয়োজন।
পুরপ্রধান কার্তিক পাল জানান, রাজ্যের আবাসন মন্ত্রীর কাছে ইতিমধ্যেই কালিয়াগঞ্জ ভবন গড়ার জমি চেয়ে আবেদন করা হয়েছিল। সেই আবেদন যাতে দ্রুত মঞ্জুর হয় তার জন্য সোমবার দুপুরে শিলিগুড়িতে সাকিট হাউসে এই বৈঠক করেন সাংসদ তথা সংগঠনের যুব সভাপতি অভিষেক বন্ধ্যোপাধ্যায়ের সাথে। এদিকে সাংসদ অভিষেক বন্ধ্যোপাধ্যেয় কাছ থেকে আস্বাস পেয়েছেন তিনি। খুব অল্প সময়ের মধ্য কলকাতায় জমির ব্যবস্থা হয়ে গেলেই সেখানে কলকাতা কালিয়াগঞ্জ ভবন গড়া হবে। ফলে তার পুর এলাকার মানুষদের আর থাকার সমস্যার মধ্যে পেতে হবে না।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/p_AnMfjSAGc
উত্তরদিনাজপুর